[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৬, ২১:২২

ছবি: সংগ্রহীত

ব্যাট হাতে ব্যর্থতার পর বোলিংয়েও শ্রীলঙ্কা ‘এ’ দলের সামনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ ‘এ’। এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২১.৫ ওভারেই জয় নিশ্চিত করে তারা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। ১১ রান করে সিনেথ জয়াসুরিয়া ফিরলে ভাঙে ২৩ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার লাসিথ ক্রসপুলে ২৭ বলে করেন ২৯ রান। তিনে নেমে অপরাজিত ফিফটি করেন নিশান মাদুশকা। এ ছাড়া ৩৬ বলে ৪৫ রান করেন অধিনায়ক প্রবণ রথনায়েকে। তাতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রকিবুল হাসান, সামিউন বসির ও আফিফ হোসেন।

এর আগে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ১৪৫ রানেই অলআউট হয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ৫৫ রান যোগ করে ভালো শুরু এনে দিয়েছিলেন। ইমন ২৯ বলে ৩২ এবং সাইফ ৩৬ বলে ২৮ রান করেন। শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ১৩ রান।

কিন্তু শ্রীলঙ্কার স্পিন আক্রমণ শুরু হতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। আফিফ হোসেন রানের খাতা খোলার আগেই ফেরেন, সাব্বির রহমান করেন মাত্র ৩ রান। মিডল অর্ডারে ইফতেখার হোসেন ইফতি ৭৫ বলে ৩১ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। শেষ দিকে রিজওয়ান ১৫ ও সামিউল বাসির ১০ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে রবিন্দু ফার্নান্দো ৪ উইকেট নেন। ওয়ানুজা সাহান পান ৩ উইকেট, বিজয়কান্ত ভিয়াসকান্ত নেন ২টি।

 

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর