প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৬, ১৯:৫৮
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে নাচোল উপজেলায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
এসময় থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, পৌর জামায়াতে নায়েবে আমির রফিকুল ইসলামসহ বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: