[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬, ১২ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৬, ২৩:০২

রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। ছবি: চাঁপাই জার্নাল

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

এদিন সকাল থেকেই নগরীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল পৌনে ১১টায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশাল এক 'জশনে জুলুশ' বা ধর্মীয় মিছিল। মিছিলটি চলার সময় রাজপথে ধ্বনিত হতে থাকে কুরআন তিলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ শেষে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ধর্মপ্রাণ মানুষ নানা যানবাহনে চড়ে এই মিছিলে অংশ নেন।

পরবর্তীতে বেলা ১১টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এক জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে মিছিলটি হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগার দিকে চলে যায়।

বিশেষ এই দিবসটি উপলক্ষে নগরীর কারাগার, এতিমখানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে আয়োজন করা হয়েছে সূরা পাঠ ও হামদ-নাতসহ নানা প্রতিযোগিতা।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর