[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নেতাদের সাথে আগামীকাল বিরোধীদলীয় নেতার মতবিনিময়

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ২০:৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। ফাইল ছবি/সংগ্রহীত

তরুণ নেতৃত্ব, ছাত্রসমাজের ভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

‘Beyond Campus: Leading Tomorrow’ শীর্ষক এ মতবিনিময় অনুষ্ঠান শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকার ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের আজ এক বিবৃতিতে এ মতবিনিময় অনুষ্ঠানের তথ্য জানিয়েছেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর