[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৬, ২০:৪১

ছবি: সংগ্রহীত

রাজশাহীর তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২০২৬-২০২৭ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব সহায়তা প্রদান করা হয়।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় প্রত্যেক উপকারভোগীকে ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়। মোট ২০ জন উপকারভোগী এ সহায়তা পান।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এ মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

মাসুম পারভেজ/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর