[email protected] ঢাকা | বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

ব্যাংক-বীমা খাতে লুটপাট করে স্বাধীনতার কথা বলে: রিজভী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৬, ১৫:২৮

ছবি: সংগ্রহীত

শেখ হাসিনার শাসনামলে ব্যাংক ও বীমা খাতে লুটপাট করে স্বাধীনতার কথা বলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখা এ সভার আয়োজন করে।

সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমির মীম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন আলী।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর