[email protected] ঢাকা | রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬, ১লা অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে: এটিএম মাসুম

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৬, ২২:১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। ফাইল ছবি/সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল মাওলানা এটিএম মাসুম বলেছেন, দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। একই সঙ্গে মব সৃষ্টি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

‎শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য এটিএম মাসুম এ কথা বলেন। ‎রুকন সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনে নবনির্বাচিত কুমিল্লা দক্ষিণ জেলা আমীর হিসাবে মোহাম্মদ শাহজাহান এডভোকেট কে শপথ পড়ান তিনি।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা নবনির্বাচিত আমির মোহাম্মদ শাহজাহান এডভোকেট এর সভাপতিত্বে জেলা সেক্রেটারী ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।

‎প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাসুম বলেন, দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করতে হবে। নিজেদের জান-মাল, মেধা ও যোগ্যতা দিয়ে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

‎তিনি আরও বলেন, সংগঠনের মূল শক্তি হচ্ছে তৃণমূলের জনশক্তি। তাই তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও মজবুত, সুসংগঠিত ও কার্যকর করতে হবে। যেকোনো ষড়যন্ত্র, চক্রান্ত ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

‎মাওলানা এটিএম মাসুম বলেন, সব কাজে মহান আল্লাহর ওপর ভরসা রাখতে হবে এবং তাঁর রহমত ও সাহায্য কামনা করতে হবে। ইখলাস, তাকওয়া ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর