[email protected] ঢাকা | সোমবার, ৯ই নভেম্বর ২০২৬, ২৫শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৬, ২০:৩১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, দিবসটি উপলক্ষে, সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা ডাকবাংলো পরিষদ চত্বরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম (টিপু)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান (মধু), সহ-সভাপতি আবু বাক্কার, সাধারণ সম্পাদক আফান আলী প্রমুখ।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, নাচোল বিএনপির সাবেক ছাত্রনেতা বাবুল আক্তারসহ দলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর