[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩রা নভেম্বর ২০২৬, ১৮ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

২৬ সালের নির্বাচন ইউনূসের ‘মেটিকুলাস ডিজাইন’ : হারুনুর রশিদ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৬, ২২:৪১

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। ছবি: সংগ্রহীত

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘মেটিকুলাস ডিজাইনের নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীকে সন্তুষ্ট করতে ড. মুহাম্মদ ইউনূস সারা দেশে দলটির চাহিদা অনুযায়ী আসন দিয়েছেন। তা না হলে জামায়াত নির্বাচনে আসত না।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুনুর রশিদ।

তিনি বলেন, জামায়াত ইসলামের ভোট ১ লাখ ৯০ হাজার কোনো দিনই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আসমান থেকে ভোট এসেছে নাকি এগুলো জান্নাত থেকে নেমে এসেছিল হুর-পরি। এটা আমরা জানি। জামায়াত ইসলামকে সন্তুষ্ট করার জন্য ড. ইউনূস সাহেব সারা বাংলাদেশে তাদের চাহিদামতো সিট দিয়ে গেছে। তা না হলে ওরা নির্বাচনে আসত না।

হারুনুর রশিদ আরও বলেন, জামায়াত ইসলাম পিআর চায়। গণভোট দিতে হবে, নইলে নির্বাচন করব না। এখন নির্বাচন না দিলে সংকট তৈরি হবে। ড. ইউনূসকে বিদায় নিতে হবে। ড. ইউনূস আর ক্ষমতায় দীর্ঘায়িত থাকতে পারবেন না।

তিনি অভিযোগ করে বলেন, তখন জামায়াতে ইসলামের সঙ্গে সমঝোতা করেছেন, উনারা কোন কোন সিট চান। এখন জামায়াতে ইসলাম যে তালিকা দিয়েছে ড. ইউনূসকে, সেগুলোই জামায়াতে ইসলামকে দিয়ে সন্তুষ্ট করে উনি বিদায় নিয়ে নিয়েছেন। এই হলো ইতিহাস, এই হলো ঘটনা।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পরাজয় হয়নি দাবি করে হারুনুর রশিদ বলেন, আপনারা হারেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা হারেননি। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি হারে নাই। ড. ইউনূসের মেটিকুলাস ডিজাইনের নির্বাচন। এটি হচ্ছে বাস্তব ঘটনা।

এই সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাসেম আলীসহ অনেকে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর