[email protected] ঢাকা | শনিবার, ৩১শে অক্টোবর ২০২৬, ১৬ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে কিশোরকণ্ঠ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৬, ১৪:৩৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত ‘কিশোরকণ্ঠ কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় ফুলকুঁড়ি একাডেমির হলরুমে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

কিশোরকণ্ঠ পাঠক ফোরামের শাখা পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার চেয়ারম্যান ও শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব।

প্রধান আলোচক ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক চেয়ারম্যান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মাসির আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আল গালিব বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, জ্ঞান অর্জন এবং নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সদস্য, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর