[email protected] ঢাকা | শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬, ১৫ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

ঠাকুরগাঁওয়ে পুনরায় ভোট গণনার দাবিতে জামায়াতের সড়ক অবরোধ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৬, ২০:৪১

ছবি: সংগ্রহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে একটি ভোটকেন্দ্রের সামনে সড়ক অবরোধ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নবগঠিত রুহিয়া উপজেলার মধুপুর কাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সংবাদকর্মী আলমগীর হোসেন জানান, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফলের তালিকা প্রকাশ করা হয়। এরপর ভোটগ্রহণ কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কেন্দ্র থেকে বের হওয়ার সময় জামায়াতের কর্মী-সমর্থকেরা পুনরায় ভোট গণনার দাবিতে তাদের গাড়ি থামিয়ে সড়ক অবরোধ করেন।

তিনি আরও জানান, ওই কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২ হাজার ১৩০ ভোট। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৪১৪ ভোট। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৮৭৫ জন।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ওই কেন্দ্রে ভোট গণনা নিয়ে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর