[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬, ১৪ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

ক্রসফায়ারের অনুমতি চেয়ে আইজিপির বক্তব্যে ডাকসু ভিপির নিন্দা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৬, ২৩:৩৯

ডাকসু ভিপি সাদিক কায়েম। ফাইল ছবি/সংগ্রহীত

সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির -এর দেয়া বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্ট তিনি এই নিন্দা জানান।

সাদিক কায়েম বলেন, ‌‌''অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যার বৈধতা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জুলাই পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় পুলিশ এখনো ক্রসফায়ারের মানসিকতা থেকে বের হতে পারেনি। সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পুলিশের কাজ অপরাধী ধরা, বিচার করা নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত করতে হবে। সেই পথ বন্ধ করে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ হলো একটি ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের আয়োজন আরম্ভ করা।

আওয়ামী ফ্যাসিবাদের আমলে ক্রসফায়ারে নিহত টেকনাফের একরামুল হকের ছোট্ট মেয়ের কান্নাজড়িত কণ্ঠে বলা, “আব্বু, তুমি কান্না করতেছ যে!” এই কথা আমরা ভুলিনি। আর কোনো সন্তানকে যেন এভাবে বাবাকে শেষ বিদায় জানাতে না হয়, এমন বাংলাদেশের স্বপ্ন নিয়েই এ দেশে জুলাই বিপ্লব হয়েছিল। বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার কোনো উদ্যোগই আমরা সফল হতে দেব না, ইনশাআল্লাহ।''

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর