প্রকাশিত:
১৭ অক্টোবার ২০২৬, ২০:৫৭
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী (দুঃস্থ, দরিদ্র ও অসহায়) জনগোষ্ঠীর মধ্যে "প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার থেকে শাড়ী বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি।
নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে (১৭ অক্টোবর) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে শাড়ি বিতরণ করেন তিনি।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), বিএনপি নেতা ওবায়েদ পাঠান, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও নাচোল উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তার আগে এমপি সানজিদা ইয়াসমিন তুলিকে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: