প্রকাশিত:
৩ অক্টোবার ২০২৬, ১৯:২৩
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বংপুর হাইস্কুল ময়দানে উপজেলা কৃষক দলের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের জেলা আহবায়ক তসিকুল ইসলাম (তসি)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক 'আসাদুল্লাহ আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুসহ উপজেলা বিএনপি'র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন, কৃষকদল নেতা মোঃ সেলিম রেজা, মোঃ আলমগীর শেখ, গোলাম মোস্তফা, বাইরুল ইসলাম প্রমুখ।
নাহিদ/আ.আ
মন্তব্য করুন: