[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬, ১৩ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

নাচোলে পানি নিষ্কাশনের ড্রেন ও ময়লা আবর্জনার সমস্যা সমাধানে পরিদর্শন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৬, ২৩:৪৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাজারপাড়া হাটচাটালে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন ও ময়লা-আবর্জনার মারাত্মক সমস্যা সৃষ্টি হয়ে আসছে। বাজারবাসী ও স্থানীয় জনগণের এই ভোগান্তি নিরসনে মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান-এর নির্দেশনায় উক্ত স্থানটি সরজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও আসন্ন পৌর মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম এবং পৌর প্রকৌশলী মোঃ আশরাফুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার নায়েবে আমীর ডাঃ মোঃ রফিকুল ইসলাম, এনসিপির উপজেলা সভাপতি মোঃ ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তা আশ্বস্ত করেন যে, বাজারপাড়ার এই দীর্ঘদিনের সমস্যা স্থায়ীভাবে নিরসনে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এবং এধরনের সমস্যা সমাধানে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর