[email protected] ঢাকা | সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬, ১২ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

নাচোল ওযুখানা ও টয়লেট নির্মাণের উদ্বোধন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৬, ২০:৩৫

দারুল উলুম কন্যানগর কওমী মাদ্রাসা ও জামে মসজিদে মুসল্লি ও শিক্ষার্থীদের সুবিধার্থে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের শুভ উদ্বোধন। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দারুল উলুম কন্যানগর কওমী মাদ্রাসা ও জামে মসজিদে মুসল্লি ও শিক্ষার্থীদের সুবিধার্থে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

WAMY (World Assembly of Muslim Youth), বাংলাদেশ-এর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ উদ্যোগে উদ্বোধন ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার সম্মানিত আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা সম্মানিত আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইয়াকুব আলী, নাচোল পৌরঃ শাখার সহ সেক্রেটারি মোঃ নুরুল হোদা, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ জামিরুল ইসলাম, সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্মাণকাজ সম্পন্ন হলে মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা আরও স্বাচ্ছন্দ্যে ওযু ও প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা পাবেন।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর