[email protected] ঢাকা | শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১০ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৬, ২৩:৩৮

ছবি: সংগ্রহীত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজশাহী সদর হাসপাতাল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর হাসপাতাল মোড় হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব মো. ইমদাদুল হক লিমন।

এ ছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, মো. মাইনুল ইসলাম মিন্টু, সালাউদ্দিন বিপ্লব, মো. মাসুদুল হক মৃধা মোমিন (যুগ্ম আহ্বায়ক, দপ্তরে সংযুক্ত), মো. আখতারুল হাসান অপু, সোহেল রানা, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সারোয়ার পারভেজ রকি ও নাফিজ ইমতিয়াজ ড্যানি উপস্থিত ছিলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম শিপলু, সাঈদ আলী, তুহিন সরকার, অভি আহমেদ ও দপ্তর সম্পাদক সৈকত পারভেজসহ নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এ সময় মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালেদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন ও মো. সাফায়াত হোসেন মান্নাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগরের ৪১টি সাংগঠনিক ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের ৮টি থানার আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং ছাত্রদলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর