প্রকাশিত:
২১ সেপ্টেম্বার ২০২৬, ১৬:১৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুসল্লিদের সুবিধার্থে নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (WAMY), বাংলাদেশ-এর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এ উদ্যোগের শুভ উদ্বোধন ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর এবং আসন্ন পৌর মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ-সেক্রেটারি মোঃ ইয়াহিয়া খালেদ, পৌর নায়েবে আমীর ডাঃ মোঃ রফিকুল ইসলাম, পৌর সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন এবং সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উদ্বোধনকালে বক্তারা জানান, মসজিদটি কৃষি ডিপ্লোমা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের নামাজের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। দীর্ঘদিন ধরে এখানে উন্নত ওযুখানা ও টয়লেটের প্রয়োজন ছিল। নতুন এই সুবিধাদি নির্মাণের ফলে সাধারণ মুসল্লি ও শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: