[email protected] ঢাকা | শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬, ৩রা আশ্বিন ১৪৩৩
thecitybank.com

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বার ২০২৬, ১৭:৩৭

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ। ছবি: চাঁপাই জার্নাল

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নওগাঁর বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, জিয়া পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মোকসেদ আলী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জিয়া পরিষদ নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মো. শাহরিয়ার ইকবাল এবং বিএনপি নওগাঁ জেলা শাখার নেতা মাওলানা আলহাজ্ব আবুল হাসিম।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় নওগাঁ ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর