[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬, ২৬শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৬, ২২:৪৬

জাতীয় সংসদে রুমিন ফারহানা। ফাইল ছবি/সংগ্রহীত

প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আবার সারের সংকট হবে না, যারা গরীব কৃষক আছেন; তারা সার কারখানায় গিয়ে সেটা লুট করবেন না; সেটাও হতে পারে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তার বক্তব্য ঘিরে তীব্র উত্তেজনা শুরু হয়।

রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না; সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না; সেটাও হতে পারে না।

তিনি আরও বলেন, সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া, ৬ লক্ষ ৬ হাজার কোটি টাকার উপরের ঋণ খেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি।

সংসদকে অসহিষ্ণু দাবি করে রুমিন ফারহানা বলেন, এতো অসহিষ্ণু সংসদ- মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি। মজা মন্দ না। আওয়ামী লীগকে যখন বলতাম- তখন তারাও হট্টগোল করত, এখন বিএনপিও একই ধরনের আচরণ করছে। আরও খারাপ আচরণ বরং বলি।

বর্তমান সংসদের বেশিরভাগ সদস্যকে ঋণ খেলাপি দাবি করে তিনি বলেছেন, এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত। নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে গিয়ে রিট করা, এটা আমাদের পুরোনো সংস্কৃত। এগুলা আমরা বহুত দেখেছি।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর