[email protected] ঢাকা | শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬, ২০শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনা দিঘিতে মৎস্য অবমুক্তকরণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৬, ২৩:৩৬

সোনা দিঘিতে মৎস্য অবমুক্তকরণ করছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি: চাঁপাই জার্নাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সোনা দিঘিতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি'র সহ-সভাপতি আসলাম সরকার, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি'র সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, শাহমখদুম থানা বিএনপি'র সদস সচিব নাসিম খান চন্দ্রিমা থানা বিএনপি'র সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আসাদুজ্জামান জনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সালাউদ্দিন বিপ্লব, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর