[email protected] ঢাকা | শনিবার, ২৯শে আগস্ট ২০২৬, ১৪ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয় : ডা. শফিকুর রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৬, ১৮:৩৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ফাইল ছবি/সংগ্রহীত

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’

পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

বাংলাদেশ এই জোটে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর