প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৬, ২২:৪৭
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা-দোয়া মাহফিল, কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাগানটুলি এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম ও পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল।
শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমানের মিজুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, মাইনুল ইসলাম মুকুল, সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং উপজেলা ওলামাদলের সভাপতি জাকারিয়া হোসেনসহ অন্যরা।
শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এর আগে দুপুরে পৌর এলাকার দৌলতপুর উপরটলা নূরানী হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
এ সময় দৌলতপুর উপরটলা নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আহসান হাবিবসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোরআন খতম শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আ.ই/আ.আ
মন্তব্য করুন: