[email protected] ঢাকা | সোমবার, ১৭ই আগস্ট ২০২৬, ১লা ভাদ্র ১৪৩৩
thecitybank.com

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাজশাহী মহানগর কৃষক দলের দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৬, ২০:৪১

ছবি: সংগ্রহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. শরফুজ্জামান শামীম, সদস্য সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, মহানগর সদস্য মো. বাবুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বোয়ালিয়া থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শামীম হোসেন, বোয়ালিয়া পূর্ব থানা কৃষক দলের আহ্বায়ক ডা. অপু, রাজপাড়া থানা কৃষক দলের আহ্বায়ক মো. ডাবলু, শাহ মখদুম থানা কৃষক দলের আহ্বায়ক সাজু ও সদস্য সচিব মিজান, চন্দ্রিমা থানা কৃষক দলের আহ্বায়ক মনু ও সদস্য সচিব শরীফ, আমিনুল ইসলাম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে
বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হেতম খাঁ গোরস্থান মসজিদের ইমাম মোহাম্মদ ইকবাল হোসেন।

এর আগে হেতম খাঁ গোরস্থান মাদ্রাসার শিক্ষার্থীদের মাধ্যমে কোরআন খতম করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর