[email protected] ঢাকা | মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬, ২৭শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

আদালতে হামলা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি, নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি নুরুল ইসলাম বুলবুলের

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৬, ১৮:৩১

আদালত পরিদর্শনে নুরুল ইসলাম বুলবুল। ছবি: চাঁপাই জার্নাল

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করার অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জে আদালতের বিচারকের খাস কামরায় ও এজলাসে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হামলায় ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

সোমবার (১০ আগষ্ট) সকাল ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ আদালত-২ এর ভবন পরিদর্শন করেন তিনি। এই সময় তিনি স্টাফদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট বিচারকের সাথে মুঠোফোনে কথা বলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, যুগ্ন জেলা জজ জনাব উজ্জল মাহমুদের চেম্বারে ও খাস কামরায় নজিরবিহীন ভাবে গতকালকে হামলা পরিচালনা করা হয়েছে। আমি গতকালকে ঢাকায় ছিলাম সেখান থেকেই সোস্যাল মিডিয়ার মাধ্যমে এটি আমি দেখেছি, এবং খোঁজখবর নিয়েছি। আজকে আমি চাঁপাইনবাবগঞ্জ এসেই আদালতে পরিদর্শনের জন্য এসেছি। এটি দেখার জন্য, আসলে কি ঘটনা ঘটেছিল। সরজমিনে পরিদর্শনে এসে স্টাফদের সাথে কথা বলেছি এবং ক্ষত চিহ্ন গুলো দেখিছি। এখানে এজলাসে ভাংচুর করা হয়েছে, কাঁচগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। জেলা জজ এর বিচাররেক খাস কামরাও ভাঙচুর করা হয়েছে এবং তার উপর হামলার চেষ্টা করা হয়েছে। এখানকার স্টাফদের উপরেও হামলা করা হয়েছে এটি আসলে নজিরবিহীন  ন্যাকারজনক ঘটনা।  এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ধরনের হামলা স্বাধীন বিচার ব্যাবস্থার জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং স্বাধীন বিচার ব্যাবস্থা ব্যাহত হবে যদি এই ধরনের ঘটনার সঠিক বিচার না হয় এবং তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা না নেওয়া হয়।

তিনি আরোও বলেন, বিচারকের এজলাসে, খাসকামরায় হামলা পরিচালনা করা আসলেই নজিরবিহীন।  এ ধরনের আচরণ ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এবং ফ্যাসিবাদের পদধ্ধনি। তাই সরকারের এই ব্যাপারে আরোও সজাগ হওয়া ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। যারা এই ধরনের ঘৃণ্য ঘটনা সংগঠিত করেছে, তিনবার এসেছে সংশ্লিষ্ট জাজের উপরে হামলা করার জন্য এটা তো আসলে মগের মুল্লুক হয়ে গেল নাকি। এখানে আদালতেও বিচারকেরা নিরাপদ থাকবে না। আদালতের স্টাফ, কর্মকর্তা, কর্মচারীরা নিরাপদ থাকবে না। তাহলে সাধারন জনগনের নিরাপত্তা কোথায়। এটি আজকে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে দাড়িয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি আরোও বলেন, আমরা বলেছিলাম যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। এজন্য আলাদা সচিবলায় প্রতিষ্ঠা করতে হবে। সার্বিকভাবে বিচার বিভাগের পৃথকীকরণের যে লক্ষ্য ছিলো, সেই লক্ষ্য অর্জন করার জন্য সরকারের হাতে যে সুযোগ ছিলো, সেই সুযোগটি তারা কাজে লাগাই নি। বরং সচিবলাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার পরেও সেই সিদ্ধান্তটিকে আবারোও স্থগিত করে, বিচার বিভাগ স্বাধীন হওয়ার যে দীর্ঘ দিনের স্বপ্ন সেই স্বপ্নটাকেও শেষ করে দেওয়া হয়েছে। আসলে সরকার কি চাইছে তা আমরা জানি না। আমরা অবিলম্বে  যারা এই হামলা ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে অবিলম্বে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হোক, আমরা সেই দাবি জানাই।

এদিকে ঘটনাস্থলে এমপি নুরুল ইসলাম বুলবুলকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন সংশ্লিষ্ট আদালতের স্টাফরা। এই সময় প্রেসকার রবিউল ইসলাম বলেন, আমরা তাদেরকে আকুতি মিনতি করে বলেছি আমরা আপনাদের জেলার লোক। এভাবে হামলা করিয়েন না। তবুও তারা শুনে নি। আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা ভয়ে দিন পার করছি। আজকে আমাদের নিরাপত্তা কোথায়?

এই সময় নুরুল ইসলাম বুলবুল সুষ্ঠু বিচার ও তদন্তের আশ্বস্ত করেন এবং যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, এ্যাড মাশির আলী, এ্যাড নূরে আলম সিদ্দিকি আসাদ, এ্যাড শফিক এনায়েতুল্লাহ, এ্যাড গোলাম মোস্তফাসহ প্রমুখ।

প্রসঙ্গত, ২০২৩ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন শুনানির সময় আদালতে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় আদালতের আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাই কষ্টে আছেন বলে মন্তব্য করেন বিচারক। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিদ্যুৎ ব্যবস্থার বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। পরে বিচারককে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করে এজলাস কক্ষে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। পরে আদালতের এজলাসে ঢুকে সরঞ্জামাদি ভাঙচুরের ঘটনা ঘটে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর