[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬, ২১শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির জনসভা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৬, ২২:২৯

ছবি: সংগ্রহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া।

বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় গোমস্তাপুর থানা যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর