প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৬, ২০:৫৩
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে। ঐক্য বজায় রেখে অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, রাজশাহী থেকে নেসকো অফিস অন্য কোথাও যেতে দেওয়া হবে না এবং রাজশাহীর স্বার্থে তিনি সবসময় কাজ করবেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহীর পুলিশ সুপার নাইমুল হাছান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ ও রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানানো হয়।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: