[email protected] ঢাকা | সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬, ৫ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৬, ২১:১৩

ছবি: সংগ্রহীত

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরে চলতি মৌসুমে ৮ লাখ বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী মহানগর কৃষকদলের আহ্বায়ক শরফুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালী উল হক রানা প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ৮ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে তারা জানান।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর