[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬, ২১শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

ভোলাহাটে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২২ জুলাই ২০২৬, ২১:৫৮

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

সবুজায়ন বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও আহ্বানে সাড়া দিয়ে ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা এবং একটি সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলাহাটে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পর্যায়ক্রমে আরও গাছের চারা রোপণ এবং সেগুলোর পরিচর্যার ব্যবস্থাও করা হবে বলে জানান তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, যুগ্ম আহ্বায়ক উমর আলী, ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব মো. আসাদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আসিফসহ ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর