[email protected] ঢাকা | মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬, ৬ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২০ জুলাই ২০২৬, ২২:১১

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

"সবুজায়ন বাংলাদেশ গড়ার প্রত্যয়" বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সোমবার (২০ জুলাই) গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রতন, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হক সজীব, মির্জা হাসনাউল হাসান ডাবলু, মো. আনিসুর রহমান, মো. হাসিব আলীসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ
বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

কর্মসূচিতে গোমস্তাপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। কর্মসূচি শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর