[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে জুন ২০২৬, ১০ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি বুলবুল

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ জুন ২০২৬, ২০:৪৩

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানঘর পরিদর্শনে জামায়াতের প্রতিনিধিদল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর প্রতিনিধিদল।

বুধবার (২৪ জুন) দুপুরে প্রতিনিধিদলটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি আবু বকর এবং পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য সাধ্যমতো সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।।প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

এ সময় নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন ধৈর্য ও সাহসের সঙ্গে এই বিপর্যয় মোকাবিলা করতে পারেন এবং দ্রুত তাদের ব্যবসা পুনরায় চালু করার সুযোগ পান।

উল্লেখ্য, বুধবার চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক দোকান পুড়ে যায় এবং ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর