[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬, ১১ই চৈত্র ১৪৩২
thecitybank.com

প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে দিয়াড় উপজেলা গঠনের প্রস্তাব দিলেন এমপি বুলবুল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৬, ১৯:০৮

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন প্রায় ৭ কোটি টাকা ব্যয়ের একটি সেতু পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে জেলার শাজাহানপুর ইউনিয়নে নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করেন তিনি। এ সময় সেতুর নির্মাণকাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে ও নিজ জেলায় প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে দিয়াড় অঞ্চলের মোটা দাগের দুটি প্রস্তাব তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। এই সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম নুরুল ইসলাম বুলবুলের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সোহাদ্য পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিশ্রুতির প্রস্তাব দুটি হলো;- চরঅঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক “দিয়াড় উপজেলা” গঠন এবং দেবীনগর থেকে অনুপনগর পর্যন্ত একটি নতুন সেতু নির্মাণ।

এদিকে সেতু পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, সেতুর কাজ নিয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সেতু ও সংশ্লিষ্ট সড়ক চলাচল উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক আবু সালেহ মুসাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর