[email protected] ঢাকা | শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২
thecitybank.com

বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ মার্চ ২০২৬, ২২:৫৮

প্রতিকী ছবি

বাগেরহাটের রামপালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (১২ মার্চ) এক শোক বিবৃতিতে বলেন, আজ ১২ মার্চ বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী, শিশু ও সাধারণ যাত্রীদের প্রাণহানির সংবাদ অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। হঠাৎ করে এভাবে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর