[email protected] ঢাকা | মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২
thecitybank.com

হারুনুর রশিদের নির্বাচনী জনসভায় বারঘরিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর যোগদান

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ ফেব্রুয়ারী ২০২৬, ২২:০৩

বারঘরিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের শেষ নির্বাচনী জনসভায় বিশাল নেতাকর্মীর বহর নিয়ে যোগদান করেছেন বারঘরিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে বারঘরিয়া ব্রীজ চত্বর মাঠ থেকে নেতাকর্মীর বহরটি বের হয় এবং স্লোগানে স্লোগানে পায়ে হেটে বহরটি হরিমোহন হাই স্কুল মাঠে গিয়ে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ও বিশিষ্ঠ ব্যাবসায়ী মো: সাদরুল ইসলাম সানি।

এই সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কালু মেম্বার, আবুল বাশার, আব্দুল সাত্তার, আসাদুল ইসলাম, সামসাদ আলী, আলামিন আলীসহ প্রমুখ।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। এছাড়া জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর