প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:১৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (০৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার ইসলামপুরে ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলাম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, "ইসলামপুরের মানুষ দীর্ঘ সময় উন্নয়ন থেকে বঞ্চিত। নদী ভাঙন রোধ এবং সীমান্ত এলাকার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই।" তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে এই অবহেলিত জনপদকে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক মডেলে রূপান্তর করবেন।
নির্বাচনী জনসভায় আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান ও উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমসহ প্রমুখ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: