[email protected] ঢাকা | শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২
thecitybank.com

বিএনপির নির্বচানী মিছিলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, বুলবুলের উদ্বেগ ও শঙ্কা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০১

বামে নুরুল ইসলাম বুলবুল, ডানে বিএনপির নির্বাচনী মিছিলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জুয়েল রানা। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী হারুনুর রশিদের নির্বাচনী মিছিলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর উপস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী বিএনপির প্রার্থীর সাথে মিটিং মিছিল ও সমাবেশ করছেন। তার জামিন নাই, প্রশাসনের নাকের ডগায় করছেন। পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেন না।

এই সময় তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেন। বুলবুল বলেন, রিটানিং কর্মকর্তা যিনি এতো আচরণ বিধি মেনে চলার জন্য পেরেশান। উনার সামনে এই ধরনের বিষয় থাকার পরেও উনি কী করছেন। স্বাভাবিক প্রশ্ন এটা চলে আসে। মানুষতো আর বোকা না।

তিনি অবিলম্বে এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন এবং নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, দণ্ডপ্রাপ্ত জুয়েল রানকে গ্রেপ্তারে দুইবার অভিযান পরিচালনা করা হয়। কিন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লায় ববিতার ভাড়াবাড়ি ও জুয়েল রানার বেলেপুকুরের বাড়িতে আলাদাভাবে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। অভিযানে ববিতার বাড়িতে ৭৫০ গ্রাম ও জুয়েল রানার বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে এই মামলার দীর্ঘ শুনানি শেষে গত বছরের ১২ অক্টোবর রায় ঘোষনা করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন। রায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও ফাটাপাড়া মালবাগডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে জুয়েল রানা (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার ভাড়াটিয়া মুকুল রানার স্ত্রী ববিতা খাতুনকে  (৩১) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। রায় ঘোষণার সময় ববিতা আদালতে উপস্থিত থাকলেও জুয়েল রানা পলাতক ছিল। তারপর থেকে পলাতক জুয়েল রানাকে একাধিক অভিযান চালিয়েও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে গত সোমবার (০২ ফেব্রুয়ারি) সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বিএনপির নির্বাচনী সমাবেশের মিছিলে তাকে দেখা যায় এবং আলোচনার সৃষ্টি হলে সেদিন রাতে একটি ফেসবুক স্ট্যাটাস দেন তিনি। ফেসবুক স্টাট্যাসে জুয়েল রানা লিখেন, “চাঁপাইনবাবগঞ্জ পুলিশকে আর কষ্ট করে আমাকে খুঁজতে হবে না। আগামীকাল আমার মিশন শেষ করে পুলিশের কাছে স্যারেন্ডার দিব ইনশাআল্লাহ।“ তারপর থেকে আবারোও গা ঢাকা দিয়েছেন এই সাজাপ্রাপ্ত আসামী।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর