[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

বারঘরিয়ায় ধানের শীষের সমর্থনে

বিএনপি নেতা সানির নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২:১০

মোটরসাইকেল শোডাউনে বিএনপি নেতা সাদরুল ইসলাম সানি। ছবি: চাঁপাই জার্নাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই নির্বাচনী মোটরসাইকেল শোডাউনটি চালানো হয়।

বিএনপি নেতা সাদরুল ইসলাম সানির নেতৃত্বে শোডাউনটি বারঘরিয়া বাজার থেকে শুরু হয়। কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা ইউনিয়নের বারঘরিয়া বাজার, জামাদার পাড়া, হলদার পাড়া, লক্ষিপুর, লাহারপুর, চামগ্রাম ও কাজিপাড়া শেষে বারঘরিয়া বাজারে গিয়ে শেষ হয়। শোডাউন চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে এবং হারুনুর রশিদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

মোটরসাইকেল শোডাউনের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে সাদরুল ইসলাম সানি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে হারুনুর রশিদকে বিপুল ভোটে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। শোডাউনে বারঘরিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর