প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৬, ১৫:২০
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মহানন্দা নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় নিয়ে জনগনের মাঝে চাপা ক্ষোভ আছে। এ নিয়ে একাধিকবার মানববন্ধন, টোলঘর ঘেরাওসহ নানান ধরনের কর্মসূচী পালিত হয়েছে। সেই সেতুর টোল আদায় নিয়ে নির্বাচনী জনসভায় কথা বলেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় অনান্য বিষয়ের সাথে মহানন্দা সেতুর টোল আদায় নিয়েও কথা বলেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা।
টোল আদায় প্রসঙ্গে তিনি আরোও বলেন, মহানন্দা সেতুতে এখনো টোল আদায় করা হচ্ছে। এই বিষয়টি আমরা স্টাডি করে এবং প্রশাসনের সাথে কথা বলে টোল আদায় করা বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে।
এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি, নয়েবে আমীর ও সাবেক উপজেরা চেয়ারম্যান মুখলেসুর রহমান, সেক্রেটারি আবু বক্কর, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম ও চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা শিবিরের সভাপতি আব্দুল আজিজসহ প্রমুখ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: