[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

তরুণদের হাতে বেকার ভাতা নয়, কাজ তুলে দেবো : বুলবুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৬, ১৪:৩৮

নুরুল ইসলাম বুলবুল। ফাইল ছবি

তরুণদের হাতে বেকার ভাতা নয় বরং কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের আমীর নুরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

নির্বাচনী সমাবেশে তিনি বলেন, আগামীতে আমরা নির্বাচিত হতে পারলে আমাদের নারী সমাজের মর্যাদ সম্মুনুত করা হবে। নারী নির্যাতন বন্ধ, নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারী শিক্ষার হার বৃদ্ধি ও নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ সৃষ্টি করা হবে। নারীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সমাজের সম্পদ ও শক্তি আকারে আর্বিভূত করা হবে। তাদের আগ্রহ অনুযায়ী প্রশিক্ষন দিয়ে এবং দক্ষ করে গড়ে তুলো দক্ষতা অনুযায়ী কাজের উপাদান তাদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া তরুন ও যুবকদের হাতে মাদক, সন্ত্রাস ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাবহার করা নয় বরং তরুণদেকে মূল ধারায় নিয়ে এসে  রাষ্ট্র পরিচালনার একটি অন্যতম উপাদান হিসেবে আগামীতে তরুণ ও ছাত্রদেরকে গড়ে তোলা হবে। তরুনদের বেকারত্ব দুর করা হবে। তাদের হাতে বেকার ভাতা নয়, এটা অমর্যাদাকর ও মানহানিকর। তরুণদের প্রশিক্ষিত করে তাদের হাতে আমরা কাজ তুলে দিবো।

নুরুল ইসলাম বুলবুল আরোও বলেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে সুষ্ঠু ও গ্রহনযোগ্য। এজন্য আমরা সরকারকে বলেছি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জেলা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের যে আচরণ বিধি আছে তা সবাইকে সমান ভাবে মেনে চলতে হবে। কিন্ত দু:খজনকভাবে রাত ১২ টার পর থেকে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে আমাদের নির্বাচনী ব্যানার ও ফেস্টুনে আগুন লাাগিয়ে দেওয়া হয়েছে এবং ছিঁড়ে ও খুলে ফেলা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকে আগুন, এটা চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন। ব্যানার ফেস্টুন খুলে ফেলার মানে হলো চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজাকে খুলে ফেলা। যারা এটি করেছেন তারা নিজের পায়ে কুড়াল দিয়েছেন। তাই আমরা চাঁপাইনবাবগঞ্জের রিটানিং কর্মকর্তাকে পরিষ্কার বলতে চাই, কারা এটি করেছে তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহন করা হোক। আমরা ইতি ব্যাচক রাজনীতি করতে চাই, আমরা মানুষের কল্যাণে পজেটিভ পলেটিক্স করতে চাই। আমরা জনগনের কল্যানে কাজ করতে চাই। পিছনের বস্তা পচা রাজনীতি, ব্যালট বাক্স দখল এবং টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে যারা অভ্যস্ত তারাই ব্যালট বাক্স দখলের স্বপ্ন, ষড়যন্ত্র ও চক্রান্ত করেন। তাই চাঁপাইনবাবগঞ্জের মানুষ এমন দুষ্কৃতিকারীদের হাতে আগামী দিনে তাদের আমানত (ভোট) তুলে দিবে না। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আপনারা জবাব দিবেন।

তিনি আরোও বলেন, ঢাকা-১৫ আসনে জামায়াতের মহিলা কর্মীদের উপর বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে। আমরা তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি। হামলা ও মামলা চালিয়ে সংঘাতময় পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনকে বানচাল করার কোন চক্রান্ত ও ষড়যন্ত্র চাঁপাইনবাবগঞ্জসহ বাংলাদেশের মানুষ তা কখনো মেনে নিবে না।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমসহ প্রমুখ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর