[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

নুরুল ইসলাম বুলবুল

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৬, ২২:১৮

নুরুল ইসলাম বুলবুল। ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এবং নির্বাচনী পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

নুরুল ইসলাম বুলবুল আরোও বলেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে সুষ্ঠু ও গ্রহনযোগ্য। এজন্য আমরা সরকারকে বলেছি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জেলা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের যে আচরণ বিধি আছে তা সবাইকে সমান ভাবে মেনে চলতে হবে।

তিনি আরোও বলেন, দু:খজনকভাবে রাত ১২ টার পর থেকে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে আমাদের নির্বাচনী ব্যানার ও ফেস্টুনে আগুন লাাগিয়ে দেওয়া হয়েছে এবং ছিঁড়ে ও খুলে ফেলা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকে আগুন, এটা চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন। ব্যানার ফেস্টুন খুলে ফেলার মানে হলো চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজাকে খুলে ফেলা। যারা এটি করেছেন তারা নিজের পায়ে কুড়াল দিয়েছেন। তাই আমরা চাঁপাইনবাবগঞ্জের রিটানিং কর্মকর্তাকে পরিষ্কার বলতে চাই, কারা এটি করেছে তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহন করা হোক।

দাঁড়িপাল্লার প্রার্থী আরোও বলেন, আমরা ইতি ব্যাচক রাজনীতি করতে চাই, আমরা মানুষের কল্যাণে পজেটিভ পলেটিক্স করতে চাই। আমরা জনগনের কল্যানে কাজ করতে চাই। পিছনের বস্তা পচা রাজনীতি, ব্যালট বাক্স দখল এবং টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে যারা অভ্যস্ত তারাই ব্যালট বাক্স দখলের স্বপ্ন, ষড়যন্ত্র ও চক্রান্ত করেন। তাই চাঁপাইনবাবগঞ্জের মানুষ এমন দুষ্কৃতিকারীদের হাতে আগামী দিনে তাদের আমানত (ভোট) তুলে দিবে না। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আপনারা জবাব দিবেন।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমসহ প্রমুখ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর