প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ২৩:১৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে দিনভর ব্যাপক গণসংযোগ, প্রচারণা, উঠান-বৈঠক ও মতবিনিময় সভাসহ নানান কর্মসূচী চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে তিনি সাধারণ মানুষের মাঝে নানান কর্মসূচীতে ব্যাস্ত সময় পার করেন।
প্রচারণাকালে নুরুল ইসলাম বুলবুল বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালগ্রাম মোড়, বোর্ডঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
পথসভাগুলোতে নুরুল ইসলাম বুলবুল বলেন, "বালিয়াডাঙ্গা ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করাই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি আদর্শ ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।"
গণসংযোগকালে তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গ্রামগঞ্জের সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে তাদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন এবং তিনি ধৈর্য সহকারে তা শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: