[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

আগামীকাল চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী হারুনুর রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষনা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৮:১২

সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার দুপুর ১২টায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। বুধবার (২১ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠান পাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিএনপির চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটি বিষটি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, নির্বাচনী ইশতেহারে হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ব্যবস্থার প্রসারে বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরবেন। ধানের শীষের এই প্রার্থী আগামী দিনের সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ গড়তে তার সুনির্দিষ্ট পদক্ষেপসমূহ গনমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করবেন।

উক্ত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর