[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

চাঁপাইনবাবগঞ্জের পিটিআই এলাকার নারীদের সাথে বুলবুলের উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৬, ২১:৪৩

পিটিআই এলাকার নারীদের সাথে বুলবুলের উঠান বৈঠক। ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পিটিআই এলাকায় স্থানীয় নারীদের সাথে এক বিশেষ উঠান বৈঠকে মিলিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। বৈঠকে তিনি মা-বোনদের সুখ-দুঃখ ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেসব সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনার আশ্বাস দেন।
 
উঠান বৈঠকে এলাকার নারীরা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সংকটের কথা তুলে ধরেন। বিশেষ করে উন্নত ড্রেনেজ ব্যবস্থার অভাব, বর্ষাকালে জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট এবং রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে তাঁরা জননেতার কাছে অভিযোগ জানান। এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
 
মা-বোনদের উদ্দেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, "একটি আদর্শ পৌরসভা গড়তে হলে মা-বোনদের মতামত ও তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। আপনাদের প্রতিটি সমস্যা আমি গুরুত্বের সাথে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, পরিকল্পিত নগরায়ণ ও জনবান্ধব সেবার মাধ্যমে আমরা এই ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের আমূল পরিবর্তন আনব।"
 
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে এবং নারীদের স্বাবলম্বী করতে কুটির শিল্প ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
এই সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনববাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম ও পৌর জামায়াতে আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ প্রমুখ।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর