প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ২০:৪৯
লালমনিরহাটে জামায়াত ইসলামীর বহিষ্কৃত নেতা এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব এবং রংপুর বিভাগীয় যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ মাস্টার বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (০৫ জানুয়ারি) সকালে লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে একগুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
আবদুল লতিফ মাস্টার এক সময় কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৯ সালে তাঁকে সংগঠন ও পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগে তিনি ২০১৪ সালে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনের দলীয় প্রার্থী ফিরোজ হায়দার বলেন, ‘২০১৯ সালে সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডের কারণে আবদুল লতিফ মাস্টারকে কালীগঞ্জ উপজেলা আমিরের পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি এবি পার্টিতে যোগ দেন।’
এ বিষয়ে লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, ‘আবদুল লতিফ মাস্টার স্বেচ্ছায় এবি পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ধানের শিষের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: