[email protected] ঢাকা | শনিবার, ৮ই আগস্ট ২০২৬, ২৪শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৫, ১৯:৪৪

ছবি: সংগ্রহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির' প্রধান করা হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে। একই কমিটির সেক্রেটারি করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে।
 
আজ মঙ্গলবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর লক্ষ্যে 'কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটির প্রধান করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীকে, সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তাসনিম জারা।
 
এনসিপির 'কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির' সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর