[email protected] ঢাকা | শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১০ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না: মঈন খান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৫, ১৬:৩০

ছবি: সংগ্রহীত
সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
 
শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তৃতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
 
শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
 
মঈন খান অভিযোগ করেন, বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই বিপুল পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান বলেও তিনি মন্তব্য করেন।
 
তিনি বলেন, ‘দেশের ধনিক শ্রেণি দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এই দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী ফুলেফেঁপে উঠছে।’
 
ড. মঈন আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ ও আদর্শবান নেতা ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি বা অসততার অভিযোগ আওয়ামী লীগও কোনোদিন আনতে পারেনি। তার সততা ছিল প্রশ্নাতীত।’
 
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।
 
ডেস্ক/ই.ই
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর