[email protected] ঢাকা | শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১০ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে: ফখরুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৫, ১৬:০২

ছবি: সংগ্রহীত
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অপবাদ দেওয়া এবং অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন তিনি।
 
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
 
বিএনপি মহাসচিব জানান, গত ৪৭ বছর ধরে যা কিছু ভালো সব করেছে বিএনপি। তিনি বলেন, আমরা সেই দল উড়ে এসে জুড়ে বসিনি। লড়াই করে, সংগ্রাম করে এখানে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছেন, এটা আমাদের গর্ব।
 
এ সময় ফখরুল বলেন, বিএনপিকে নিয়ে অনেকে অনেক কথা বলে। সেদিন যাদের জন্ম হয়েছে তারাও বলে। একাত্তরে যাদের ভিন্ন অবস্থান ছিল তারাও বলে। তবে তাদের মনে রাখা দরকার, এই দল হলো ফিনিক্স পাখির মতো, এ দলকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।
 
সম্মেলন সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। ১৫ বছর পরে বিএনপির অজস্র নেতাকর্মীর ত্যাগের পরে যে সুযোগ এসেছে সেটি কাজে লাগানোর সম্মেলন।’ 
 
এ সময় স্থানীয় বিএনপির এক নেতার নামে স্লোগান তুললে মহাসচিব থামিয়ে দেন। বলেন, আমাদের কোনো ভাই নেই। আমাদের নেতা একজন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেত্রী একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আমাদের এখনকার নেতা জনাব তারেক রহমান। 
 
বক্তব্য শেষে তিনি আরেকবার সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, কোনো নেতার নামে স্লোগান হবে না। যে নেতার নামে স্লোগান হবে সেই নেতা মাইনাস হবে। 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর