[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬, ৯ই চৈত্র ১৪৩২
thecitybank.com

নাফ নদী থেকে ১২ বাংলাদেশি জেলেকে জিম্মি করার প্রতিবাদ জামায়াতের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৯:১৯

প্রতীকি ছবি

নাফ নদী থেকে ১২ জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার (২৪ আগস্ট) এক বিবৃতিতে বলেন, শনিবার (২৩ আগস্ট) দুপুরে শাহপরী দ্বীপের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে ১২ জন বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরার ট্রলারকে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে। এই অপহরণের ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে : হেলাল উদ্দিন
বিজ্ঞাপন

এর আগে আরও দুই দফায় ধরে নিয়ে যাওয়া ৭ জন জেলে এখনো জিম্মি অবস্থায় রয়েছেন। তাদের ফিরিয়ে আনারও কোনো উদ্যোগ সফল হয়নি।

তিনি আরও বলেন, অপহৃত ১২ জন জেলে ও জিম্মি থাকা অন্যান্য জেলেদের নিরাপদে মুক্তি এবং ট্রলার ফিরিয়ে আনার জন্য অবিলম্বে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেইসঙ্গে আরাকান আর্মির এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর