[email protected] ঢাকা | শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১০ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে উদযাপন কমিটি গঠন বিএনপির

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ২০:৪৮

ছবি: সংগ্রহীত
আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ‘জাতীয় উদযাপনে কমিটি’ গঠন করেছে বিএনপি।
 
সোমবার (১৮ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
কমিটির সদস্য সচিব হয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 
সদস্যরা হলেন– যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবলু, মাহবুবে রহমান শামীম, শাহীদ শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ।
 
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর