[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৭ই মে ২০২৬, ২৩শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১৯:৪৯

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের লক্ষীপুর চেয়ারম্যান পাড়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় একজন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি লক্ষিপুর এলাকার মোঃ তাজিরুল ইসলামের মেয়ে রাইসা ইসলাম।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল পাঁচটার দিকে লক্ষীপুর চেয়্যারম্যান পাড়া সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মেহেদী হাসান বলেন, শিশুটির মরদেহ মর্গে আছে এবং আইনী প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর